ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যালেস্টাইন-ইরাক সংহতি পরিষদ: গাজায় গণহত্যার প্রতিবাদ ও ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে সমাবেশ ও র্যালি, বেলা সাড়ে ১১টায়, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে।
আইডিইবি: ঢাকাসহ বিভিন্ন নগরে জলাবদ্ধতা নিরসনে করণীয় নিয়ে সেমিনার, বিকেল চারটায়, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে।
টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন: ঈদের আগে বেতনভাতা পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
খেলাঘর ঢাকা মহানগর কমিটি: ফিলিস্তিনে হামলার প্রতিবাদে শিশু-কিশোরদের মানববন্ধন, দুপুর সাড়ে ১২টায়, মোহাম্মদপুর থানার বিপরীতে।