ঢাকায় আজ
বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন: নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট: আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী, সকাল ১০টায়, গার্হস্থ্য অর্থনীতি কলেজে।
মহিলা পরিষদ ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ: র্যালি ও পটগান কর্মসূচি, সকাল ১০টায়, অপরাজেয় বাংলার পাদদেশে।
বাংলাদেশ ইতিহাস পরিষদ: জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দিন আহমেদ স্মরণে শোকসভা, বিকেল চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট: শিখনে সুযোগ সৃষ্টি বইয়ের মোড়ক উন্মোচন, বেলা তিনটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে।
দেশপ্রেমিক নাগরিক পার্টি: গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক আলোচনা সভা, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবে।
বাংলা একাডেমি: অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী শোকসভা, বিকেল চারটায়, বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে।
গ্যেটে ইনস্টিটিউট: কনসার্ট, সন্ধ্যা সাড়ে সাতটায়, ইনস্টিটিউট মিলনায়তনে।