ঢাকায় আজ
সম্মিলিত সামাজিক আন্দোলন: ‘জঙ্গিবাদ: প্রেক্ষিত বর্তমান বিশ্ব ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, বেলা সাড়ে তিনটায়, মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।
গণফোরাম: শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আলোচনা সভা, বিকেল চারটায়, গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে।
শিল্পকলা একাডেমী: ১৬তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে সংবাদ সম্মেলন, দুপুর ১২টায়, একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে।
বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশনের দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, জাতীয় জাদুঘরের সামনে।
রবি: ক্যারিয়ার কার্নিভাল, বিকেল চারটায়, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট: স্থানীয় সরকার পর্যায়ে আদিবাসীদের অংশগ্রহণ বিষয়ে সেমিনার, সকাল সাড়ে নয়টায়, ২৪/সি আসাদগেট, সিবিসিবি সেন্টারে।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা): ‘যাতায়াত ব্যবস্থায় পথচারীর গুরুত্ব: সাম্প্রতিক পদক্ষেপসমূহ’ শীর্ষক আলোচনা সভা, বেলা ১১টায়, কলাবাগানে পবা কার্যালয়ে।
সমাজতান্ত্রিক দল: শহীদ ডা. মিলন দিবসের আলোচনা সভা, বিকেল চারটায়, ৩৫/৩৬ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে।
বাকশিল্পাঙ্গন: একক আবৃত্তি অনুষ্ঠান, সন্ধ্যা সাতটায়, শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে।
অপরাজেয় বাংলাদেশ: ‘বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিল ও গণশুনানির নামে গণপ্রতারণা’র প্রতিবাদে মানববন্ধন, সকাল ১০টা ৪০ মিনিটে, প্রেসক্লাবের সামনে।
নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিল: রংপুর বিভাগের আটটি জেলায় গ্যাসের দাবিতে মানববন্ধন, বেলা সাড়ে ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।