ঢাকায় আজ
মোবাশ্বের আলী ফাউন্ডেশন: মোবাশ্বের আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, বেলা ১১টায়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে।
অ্যাডর্ন বুকস: আনিসুজ্জামান চৌধুরীর মাওলানা ভাসানী: হিজ ক্রিড অ্যান্ড পলিটিকস বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবে।
এএসকে ট্রেড: চামড়া পণ্যের মেলার উদ্বোধন, সকাল সাড়ে নয়টায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও মহিলা পরিষদ: ‘পারিবারিক সহিংসতা-ব্যক্তিগত নয়, রাজনৈতিক’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টায়, বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।
গণতান্ত্রিক বাম মোর্চা: ফুলবাড়ীর ছয় দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈতিক উন্নয়ন কেন্দ্র: ‘সমাজ, সংস্কৃতি ও মানবজীবন’ শীর্ষক সেমিনার, বেলা ১১টায়, আর সি মজুমদার মিলনায়তনে।