ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ: নারী নির্যাতনবিরোধী পুরুষ সমাবেশ, বিকেল তিনটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে।
বাংলাদেশ কৃষক সমিতি: তেঁতুলিয়া থেকে কক্সবাজার পর্যন্ত কৃষক বন্ধন কর্মসূচি, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ: ‘নজরুল আবৃত্তি উৎকর্ষ’ শীর্ষক আবৃত্তি উন্নয়নমূলক অনুষ্ঠান, বিকেল সাড়ে তিনটায়, গণগ্রন্থাগারের সেমিনার হলে।
জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন: গার্মেন্ট শ্রমিক পদযাত্রা, বেলা ২টায়, পল্টন মোড়ে।
জাইকা: ভূমিকম্পবিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, বিকেল পাঁচটায়, গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন: বর্তমান সময়ের আলোকে পথনাটকের বিষয়ে ভাবনা, সকাল ১০টায়, শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।
শিল্পাঙ্গন: কাজী সালাউদ্দিন আহমেদের সিটি অব ড্রিমস পেইন্টিং শো, বিকেল পাঁচটায়, শিল্পাঙ্গন গ্যালারি।