ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতন্ত্রী পার্টি: ‘যুদ্ধাপরাধীদের বিচার: জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, প্রেসক্লাবের সম্মেলনকক্ষে।
টিআইবি: জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-২০-এ বাংলাদেশের যথাযথ ভূমিকা রাখার দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, টিএসসি সড়ক দ্বীপে।
দলিত উইমেন ফোরাম ও নাগরিক উদ্যোগ: ‘মৌলিক সেবাসমূহে অন্তর্ভুক্তিকরণ: দলিত নারীদের মানবাধিকার উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট: নারী নির্যাতন প্রতিরোধে ভ্যান প্রচার কর্মসূচির উদ্বোধন, সকাল সাড়ে নয়টায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।