ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ: ‘উত্ত্যক্তকরণ, যৌন হয়রানি ও সকল প্রকার সহিংসতামুক্ত শিক্ষাঙ্গন চাই’ শীর্ষক মতবিনিময় সভা, সকাল সাড়ে ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে।
কাপেং ফাউন্ডেশন এবং বাংলাদেশ আদিবাসী সাংস্কৃতিক ফোরাম: আদিবাসী জনগণের সাংস্কৃতিক অধিকার-সংরক্ষণ এবং উন্নয়ন নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা সাড়ে তিনটায়, ছায়ানট ভবনে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট: জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কৃতিবিনাশী সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন, বেলা ১১টায়, এনবিআরের সামনে।
নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি: পিনাক-৬ লঞ্চডুবিতে নিহত যাত্রীদের পরিবারের ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন, সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।