ঢাকায় আজ সাত মিলিমিটার বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিভিন্ন জায়গায় আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত সাত মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে এ কথা জানানো হয়।
গত কয়েকদিনের তীব্র দাবদাহে রাজধানীর জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বৃষ্টির জন্য চাতকের মতো অপেক্ষায় ছিলেন নগরবাসী। ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় নামে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে হিমেল আমেজ ছড়িয়ে পড়ায় সবার মধ্যে স্বস্তি ফিরে আসে।