ঢাকায় আটক ১৩ রোহিঙ্গাকে স্বদেশে ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আটক ১৩ রোহিঙ্গাকে গতকাল রোববার মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকার ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে ১৩ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। তাঁরা হলেন মো. হাসান (২০), মো. সাদ্দাম (২২), মোহামঞ্চদ উল্লাহ (২২), মো. ইউছুফ জোহার (২০), উমর ফারুক (২৩), উমর (২৪), ইকবাল হোসেন (২৫), আলী জোহার (২২), মো. আমিন (২৮), আবুল বাশার (৩৫), রশিদুল্লাহ (২৪), মো. নুর (২৫) ও মো. আবু তাহের (২৫)। টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, ঢাকায় আটক ১৩ রোহিঙ্গাকে শনিবার দিবাগত রাতে টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে গতকাল রোববার দুপুরে তাঁদের বিজিবির মাধ্যমে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।