ঢাকায় আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি ইমরান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার প্রধান আসামি ঢাকার আদালত থেকে পালিয়ে যাওয়া আসিফ ইমরানকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফরিদপুর শহরের হরিসভা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে।গত ২১ এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ গৌতম হত্যা মামলার বিচারকাজ চলার সময় কাঠগড়া থেকে পালিয়ে যান ইমরান।গতকাল বুধবার র্যাবের ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুলাহ আল মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৌতম হত্যা মামলার তদন্ত চলাকালে ২০০৬ সালের ১২ জানুয়ারি ইমরান তদন্ত কর্মকতা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম নবীকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। ফেনসিডিল ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ইমরান ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর র্যাবের হাতে আটক হন। পরে তাঁকে গৌতম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ইমরান ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, গাড়ি ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী তত্পরতার সঙ্গে জড়িত।গতকাল বিকেলে ইমরানকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।