ঢাকায় আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানবসম্পদ পেশাজীবীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) আয়োজনে ৩ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘এক্সচেঞ্জ টু চেঞ্জ’ বা ‘পরিবর্তনের জন্য বিনিময়’।

আয়োজকেরা আশা করছে, দেশ-বিদেশের প্রায় এক হাজার মানবসম্পদ পেশাজীবী এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে নিবন্ধন করার ক্ষেত্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে ০১৭৯০৪৪৪৪৭৭ ও ০১৭৯০৪৪৪৪১১ নম্বরে। ই-মেইল: [email protected]

আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনের টাইটেল পার্টনার হিসেবে রয়েছে মেটলাইফ, প্রিন্ট মিডিয়া পার্টনার প্রথম আলো, অনলাইন পার্টনার প্রথম আলো ডটকম, ক্যারিয়ার পার্টনার চাকরি ডটকম, রেডিও পার্টনার এবিসি রেডিও, কৌশলগত পার্টনার ইংরেজি দৈনিক ডেইলি স্টার।