ঢাকায় আসছে মার্কিন মেরিন প্রতিনিধিদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন মেরিন প্যাসিফিক কমান্ডারের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। আগামী ২৯ সেপ্টেম্বর দলটির আসার কথা রয়েছে। এ সময় দলটির সদস্যরা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে যৌথ অনুশীলনের মাধ্যমে ভূমিকম্পের ঝুঁকি কমানো যায়, এমন ভবন নির্মাণের বিষয়ে প্রশিক্ষণ দেবেন। সশস্ত্র বাহিনীর একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। এই কর্মসূচির আওতায় সাভারের পলাশবাড়ি হাজী জয়নউদ্দিন উচ্চবিদ্যালয় ভবনের সংস্কারকাজ করা হবে। ৪০-৫০ জনের এই মেরিন প্রতিনিধিদল প্রায় এক মাস বাংলাদেশে অবস্থান করবে।