ঢাকায় আসছেন ডেভিড ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আগামীকাল বুধবার ঢাকায় আসছেন। দুই দিনের এ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া শ্রমিক অধিকার নিয়ে শ্রমিকনেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ঢাকা সফরের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে খোঁজ নেবেন।