ঢাকায় আসছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবার্গ ২২ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন। প্রথমবারের মতো বাংলাদেশ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।