ঢাকায় আসছেন হিলারি ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ৫ মে ঢাকায় আসছেন। চীন ও ভারত সফরের ফাঁকে তিনি বাংলাদেশে আসবেন। ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছে, হিলারি ক্লিনটন ৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি কয়েক ঘণ্টার জন্য বাংলাদেশে অবস্থান করবেন।ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ই-মেইলে যোগাযোগ করা হলে জানানো হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সফরের সম্ভাবনাটি নাকচ করে দেননি। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এ সফরের ব্যাপারে বাংলাদেশকে কিছু জানায়নি।নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, গতকাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সফরের বিষয়ে কোনো চিঠি পাঠায়নি যুক্তরাষ্ট্র। তবে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে এ ব্যাপারে মার্কিন প্রশাসনের কথা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।