ঢাকায় ঈদের জামাত কোথায়, কখন
রাজধানীর বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামীকাল সোমবার সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল নয়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে সকাল সাতটা, আটটা, নয়টা, ১০টা ও বেলা পৌনে ১১টায় মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এই সময়সূচি ঘোষণা করেছে।এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন নগরের ৯০টি ওয়ার্ডের প্রতিটিতে চারটি করে, মোট ৩৬০টি জামাতের সময়সূচি ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠেও একটি জামাত অনুষ্ঠিত হবে। নারীদের জন্য পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে। মহানগরের বিভিন্ন স্থানে নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো:সকাল সাতটা: বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং কাঁটাবন মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ।সকাল সোয়া সাতটা: হাজারীবাগ পার্ক মাঠ।সকাল সাড়ে সাতটা: বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ময়দান, নয়াপল্টন জামে মসজিদ, কাঁটাবন মসজিদ মিশন কেন্দ্রীয় মসজিদ, মহাখালীর মসজিদে গাউছুল আজম বড়পীর আবদুল কাদির জিলানি (রহ.) কমপ্লেক্স, সায়েদাবাদ পাক দরবার শরিফ বড় জামে মসজিদ, কারওয়ান বাজার আম্বরশাহ শাহী জামে মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, মিরপুর সেকশন-১২ ডি ব্লকের ঈদগাহ মাঠ, উত্তরা ৫ নম্বর সেক্টরসংলগ্ন ইসলামিক এডুকেশন সোসাইটি মসজিদ, মোহাম্মদপুর কৃষিবাজার তাহেরিয়া জামে মসজিদ, এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, মিরপুর ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ, লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদ এবং ১১ নম্বর পল্লবী মিরপুর বায়তুর ফালাহ কমপ্লেক্স।সকাল আটটায়: বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল লন, আরামবাগের দেওয়ানবাগ শরীফ, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ, শাহজাহানপুর রেলওয়ে কলোনি সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, কাঁটাবন মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ, সরকারি তিতুমীর কলেজ ময়দান, উত্তরা জামে মসজিদ ফাউন্ডেশন, নীলক্ষেতের মরিয়ম বিবি শাহী মসজিদ, সায়েদাবাদ পাক দরবার শরিফ বড় জামে মসজিদ, দক্ষিণ মুহসেন্দি বড় জামে মসজিদ, পশ্চিম করাতিটোলা স্বামীবাগ জামে মসজিদ, ফার্মগেটের মসজিদ বায়তুশ শরফ, খিলগাঁওয়ের পল্লীমা সংসদ (নারীদের জন্য), লক্ষ্মীবাজার নূরানী জামে মসজিদ, গেন্ডারিয়ার ধূপখোলা মাঠ, ১১ নম্বর পল্লবী মিরপুর বায়তুর ফালাহ কমপ্লেক্স, বকশিবাজার সরকারি মাদরাসা-ই-আলিয়া মাঠ এবং কলাবাগান বশিরউদ্দিন রোড জামে মসজিদ।সকাল সোয়া আটটা: খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ময়দান, হাজারীবাগ পার্ক মাঠ এবং লালবাগ বড় ভাট মসজিদ। সকাল সাড়ে আটটা: গুলশান কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ ময়দান, মহাখালীর মসজিদে গাউছুল আজম বড়পীর আবদুল কাদির জিলানি (রহ.) কমপ্লেক্স, ১১ নম্বর পল্লবী মিরপুর বায়তুর ফালাহ কমপ্লেক্স এবং ধানমন্ডি ঈদগাহ ময়দান।সকাল নয়টা: বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, সায়েদাবাদ পাক দরবার শরিফ বড় জামে মসজিদ এবং উত্তরা জামে মসজিদ ফাউন্ডেশন। সকাল সোয়া নয়টা: লালবাগ বড় ভাট মসজিদ।সকাল সাড়ে নয়টা: মহাখালীর মসজিদে গাউছুল আজম বড়পীর আবদুল কাদির জিলানি (রহ.) কমপ্লেক্স এবং আরামবাগের দেওয়ানবাগ শরিফ।সকাল ১০টা: বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, নীলক্ষেতের মরিয়ম বিবি শাহী মসজিদ এবং আরামবাগের দেওয়ানবাগ শরিফ।সকাল সোয়া ১০টা: মহাখালীর মসজিদে গাউছুল আজম বড়পীর আবদুল কাদির জিলানি (রহ.) কমপ্লেক্স।বেলা পৌনে ১১টা: বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।