প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বখ্যাত ব্র্যান্ড এলজি গত শনিবার ঢাকায় তাদের চারটি শাখা উদ্বোধন করেছে। এলজি গার্হস্থ্য ইলেকট্রনিকস সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান এই শাখাগুলো উদ্বোধন করেন।পল্লবী, শেওড়াপাড়া, তেজগাঁও ও গুলশান-১-এ এই শাখাগুলো উদ্বোধন করা হয়। এ সময় এলজির ঢাকা কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক চাং কেউন চং, এশিয়া অঞ্চলের ব্র্যান্ড সাপোর্ট টিমের ব্যবস্থাপক ডংউক চিয়ো প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।