ঢাকায় কার্যালয় খুলল মিলওয়ার্ড ব্রাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণাপ্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন ঢাকায় স্থায়ী কার্যালয় খুলেছে। প্রতিষ্ঠানটি এর আগে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করত। এ বছর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিয়ানমারের পর ঢাকায় প্রতিষ্ঠানটির কার্যালয় চালু করল। মূলত ব্র্যান্ড, মিডিয়া ও কমিউনিকেশন বিষয়ে গবেষণা পরিচালনা করে থাকে এই প্রতিষ্ঠান। বাংলাদেশ অফিস পরিচালনার নেতৃত্ব দেবেন সামিনা আফরিন। বিজ্ঞপ্তি।