ঢাকায় গাড়ির ধাক্কায় নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মৎস্য ভবন এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় রাজিয়া বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
রাজিয়ার স্বামীর নাম আব্দুল কাদের শিকদার। বাড়ি শ্যামপুরের ৩৬৮ / ১ খাজা চিশতিয়া রোড আলমবাগ ফরিদাবাদে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে রাজিয়া বেগম রাস্তায় পড়ে ছিলেন। এ সময় আবুল কাশেম নামের এক ব্যক্তিসহ আরও কয়েকজন মিলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের কোনো স্বজন হাসপাতালে যাননি। রাজিয়ার মরদেহ এখন জরুরি বিভাগের মর্গে রাখা আছে।