ঢাকায় চালু হলো কেনেডি সেন্টার
ঢাকার মার্কিন দূতাবাস ধানমন্ডিতে এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস (ইএমকে সেন্টার) চালু করেছে। মুক্তিযুদ্ধ জাদুঘর এতে দূতাবাসের অংশীদার। গতকাল শনিবার ধানমন্ডিতে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়েছে। ইএমকে সেন্টারে একটি ক্যাফে, পাঠকক্ষ, মিলনায়তন, রেফারেন্স কক্ষ ও লাউঞ্জ রয়েছে। এতে ইন্টারনেটের জন্য ওয়াইফাই সুবিধাও থাকছে। বার্ষিক এক হাজার টাকায় এ সেন্টারের সদস্যপদ পাওয়া যাবে।উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস বলেন, ‘তিন বছর পর এ স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। মার্কিন সিনেটর কেনেডি এবং বাংলাদেশি ও আমেরিকানদের মধ্যে বিদ্যমান দীর্ঘ বন্ধুত্বের স্মারক হিসেবে এই সেন্টার প্রতিষ্ঠায় আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে অংশীদারি গড়ে তুলতে পেরে সম্মানিত বোধ করছি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক তথ্য কর্মসূচির সমন্বয়ক ডন ম্যাকল, পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী সচিব জিম মুর ও শিক্ষাবিষয়ক ঊর্ধ্বতন উপদেষ্টা মলি টিস এবং বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা।এডওয়ার্ড এম কেনেডি সেন্টার এ বছরের সেপ্টেম্বর থেকে সাধারণের জন্য উন্মুক্ত হবে। সেই সময় পর্যন্ত এটি শুধু আমন্ত্রিতদের জন্য উন্মুক্ত থাকবে। বিস্তারিত তথ্যের জন্য সেন্টারের পরিচালক এম কে আরেফের সঙ্গে রহভড়—বসশ.পড়স.নফ এই ই-মেইল ঠিকানায় অথবা আমেরিকান সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে [email protected] ই-মেইলে যোগাযোগ করতে হবে।