ঢাকায় চালু হলো দেশের প্রথম ক্রিস্পি ক্রিম ডোনাট বিক্রয়কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় চালু হয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্র্যান্ড ক্রিস্পি ক্রিম ডোনাটের নিজস্ব বিক্রয়কেন্দ্র। বনানী ১১ নম্বর রোডের ই-ব্লকে গতকাল এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট l ছবি: প্রথম আলো
ঢাকায় চালু হয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্র্যান্ড ক্রিস্পি ক্রিম ডোনাটের নিজস্ব বিক্রয়কেন্দ্র। বনানী ১১ নম্বর রোডের ই-ব্লকে গতকাল এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট l ছবি: প্রথম আলো

ঢাকায় চালু হলো যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্র্যান্ড ক্রিস্পি ক্রিম ডোনাটের নিজস্ব বিক্রয়কেন্দ্র। বনানী ১১ নম্বর রোডের ই-ব্লকে গতকাল শনিবার এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
৭৮ বছর আগের গোপন রেসিপি দিয়ে যুগ যুগ ধরে তৈরি হয়ে আসছে উন্নত মানের ক্রিস্পি ক্রিম ডোনাট। এর অন্যতম আকর্ষণ ‘হট অরিজিনাল গ্লেইজড ডোনাট’। বনানী ১১ নম্বর রোডে অবস্থিত পাঁচ হাজার বর্গফুটের বিক্রয়কেন্দ্রে থাকছে ক্রিস্পি ক্রিমের ‘ডোনাট থিয়েটার’, যার মাধ্যমে ক্রেতারা ডোনাটের প্রস্তুতকরণ প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত নিজ চোখে দেখতে পাবেন। আধুনিক এই ডোনাট তৈরির যন্ত্র এক দিনে আনুমানিক ২৪ হাজার ডোনাট প্রস্তুত করতে পারে।
বাংলাদেশে ক্রিস্পি ক্রিম ডোনাটের ফ্র্যাঞ্চাইজি ওরিয়ন গ্রুপ। গতকাল বিক্রয়কেন্দ্রর উদ্বোধনী অনুষ্ঠানে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম, ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, পরিচালক আরজুদা করিম ও নুদরাত করিম উপস্থিত ছিলেন।
বাংলাদেশে যাত্রা শুরু উপলক্ষে ক্রিস্পি ক্রিমের প্রথম ক্রেতাকে আগামী এক বছরের জন্য বিনা মূল্যে প্রতি সপ্তাহে এক ডজন করে ডোনাট উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। এ নিয়ে ক্রেতাদের মধ্যেও উৎসাহ দেখা যায়। প্রথম ক্রেতা হিসেবে এক বছরের জন্য বিনা মূল্যে ডোনাট উপহার পেয়েছেন শরিফুল ইসলাম নামের একজন ক্রেতা।

ক্রিস্পি ক্রিমের আকর্ষণ হট অরিজিনাল গ্লেইজড ছাড়াও আইস ফিল্ড ও কেক ডোনাটের মতো আরও ১৫ স্বাদের মুখরোচক ডোনাট পাওয়া যাবে। ডোনাট ছাড়াও কফি, আইসক্রিম ও আইস-টি পাওয়া যাবে ক্রিস্পি ক্রিমের বিক্রয়কেন্দ্রে। ক্রিস্পি ক্রিমের এক ডজন অরিজিনাল গ্লেইজড ডোনাটের দাম পড়বে ৮০০ টাকা। আর প্রতিটি ডোনাটের    খুচরা দাম পড়বে মানভেদে ৯৯ থেকে ১২০ টাকা।