ঢাকায় ছিনতাই হওয়া গাড়ি শাহরাস্তি থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৩-৬৭৯৬) গতকাল শনিবার ভোরে চাঁদপুরের শাহরাস্তি থানার পুলিশ উদ্ধার করেছে।পুলিশ জানায়, গতকাল ভোরে উপজেলার কালিয়াপাড়ায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে চাঁদপুরগামী একটি প্রাইভেট কারকে থামার নির্দেশ দেন শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) ইসহাক আলী। নির্দেশ না মেনে চালক গাড়িটি দ্রুত চালিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে। একপর্যায়ে উয়ারুক বাজার এলাকার কুলশি নামক স্থানে গাড়িটি রেখে আরোহীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ জানায়, গত ২৬ মার্চ ঢাকার গুলশান এলাকা থেকে অস্ত্রের মুখে গাড়িটি ছিনতাই করা হয়। এ ব্যাপারে গুলশান থানায় একই দিন মামলা করা হয়।