ঢাকায় জামায়াতের ঝটিকা মিছিল
রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল রোববারও ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। তবে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।দলের সাবেক আমির গোলাম আযমসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবি এবং সরকারের দমন-পীড়নের প্রতিবাদে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।দলীয় সূত্র জানায়, জামায়াতের কয়েকটি সাংগঠনিক থানা মিলে রাজধানীর চারটি এলাকায় এই ঝটিকা মিছিল বের করে। এর মধ্যে মগবাজার চৌরাস্তার কাছ একটি মিছিল সাতরাস্তা মোড়ের দিকে, মিরহাজীরবাগ নতুন রাস্তা থেকে একটি মিছিল যাত্রাবাড়ীর নবীনগর, মিরপুরের ইব্রাহিমপুর বাজার থেকে আরেকটি মিছিল শেওড়াপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় আরেকটি মিছিল হয় বলে জানা গেছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশও করে জামায়াতে ইসলামী।সমাবেশে জামায়াতের নেতারা বলেন, ভারতের ইশারায় সরকার যু"াপরাধের বিচারের নামে জামায়াতে ইসলামীকে ধ"ংসের যে খেলায় মেতেছে, এর পরিণাম সুখকর হবে না। জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে সরকারের কোনো অপচেষ্টাই বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।