ঢাকায় জেএমবির পাঁচ জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, গত শনিবার রাজধানীর মিরপুর থেকে জেএমবির খুলনা অঞ্চলের প্রধান শেখ রহমত উল্লাহ ওরফে মাসুম, সাতক্ষীরা জেলা প্রধান ও বর্তমান কমিটির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, শাহীনুজ্জামান, সদস্য অমিত হোসেন ও সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।