ঢাকায় টিআই পরিচালনা পর্ষদের চেয়ারপারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হোসে কার্লোস উগাস সান্চেস-মরেনো দুদিনের সফরে গতকাল শনিবার ঢাকায় এসেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আমন্ত্রণে বাংলাদেশে এটাই তাঁর প্রথম সফর।
দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন ত্বরান্বিত করতে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করাই হোসে কার্লোস উগাসের এ সফরের মূল উদ্দেশ্য। সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ, টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামালসহ সরকারি-বেসরকারি পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক, সুশীল সমাজের কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিজ্ঞপ্তি।