ঢাকায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে আজ সোমবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। প্রথম আলোকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ।
ওসি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে তেজগাঁও এলাকায় কর্ণফুলী নামের ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি বলেন, নিহত ব্যক্তির লাশ ১১টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।