ঢাকায় তুরস্কের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগান ও তাঁর স্ত্রী এমিনি এরদোগান দুই দিনের সরকারি সফরে গতকাল শনিবার বাংলাদেশে এসে পৌঁছেছেন। তাঁদের লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সফরের পর কোনো তুর্কি নেতার এটাই উচ্চপর্যায়ের সফর। খবর বাসস ও ইউএনবির।গতকাল সন্ধ্যা ছয়টায় তুর্কি এয়ারলাইনসের একটি বিশেষ বিমান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যর্থনা জানান এরদোগান ও ম্যাডাম এরদোগানকে। এ সময় ছোট দুটি শিশু তাঁদের ফুলের তোড়া উপহার দেয়।জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত এম ভাকুর ইরকুল তুরস্কের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী এরদোগানের সম্মানে শেখ হাসিনা গতকাল রাতে হোটেল শেরাটনে এক নৈশভোজের আয়োজন করেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে তুরস্কের প্রধানমন্ত্রী আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আজ তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবে।এরদোগান ও ম্যাডাম এরদোগান আজ নগরের উত্তরার তার্কিস হোপ ইন্টারন্যাশনাল স্কুলও পরিদর্শন করবেন। আজ বিকেলে তাঁরা দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এরদোগানের এই সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং আঙ্কারা ও তুরস্কে দূতাবাস স্থাপনে জমি বিনিময় চুক্তি হতে পারে।এর আগে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আমন্ত্রণে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেন।