ঢাকায় দক্ষিণ এশীয় স্পিকার সম্মেলন ৩০ জানুয়ারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ৩০ জানুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ এশীয় স্পিকারদের সম্মেলন-২০১৬। এতে গুরুত্ব পাবে তামাক নিয়ন্ত্রণ। ঢাকায় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। খবর বাসসের।
রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজক ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। সম্মেলনে যৌথভাবে সহায়তা করবে বাংলাদেশ সংসদ ও ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডস। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনসংক্রান্ত এ সম্মেলনে তামাক নিয়ন্ত্রণ প্রচারণার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আইপিইউর সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্পিকারদের পাশাপাশি অনেক পার্লামেন্ট সদস্যও এই সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা যদি পুরো দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চাই, তবে আমাদের এ অঞ্চলে তামাক সেবন নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।’