ঢাকায় দুটি লেখাজোকা কর্মশালা অনুষ্ঠিত

হরলিক্স ও কিশোর আলোর আয়োজনে চলছে স্বপ্নের গল্প প্রতিযোগিতা। এর প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্কুলে লেখা ও আঁকার কর্মশালা চলছে।
গত মঙ্গলবার ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও হ্যাপি টাইমস ইন্টারন্যাশনাল স্কুলে দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মঞ্জু আরা বেগম ও হ্যাপি টাইমস ইন্টারন্যাশনাল স্কুলে ছিলেন উপাধ্যক্ষ আশফাক চৌধুরী।
এ ছাড়া গত সোমবার ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট কামিল মাদ্রাসায় আরও দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই চারটি কর্মশালা পরিচালনা করেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক ও শিল্পী বিপুল শাহ।
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে কর্মশালায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ ডি রোজারিও সিএসসি এবং মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট কামিল মাদ্রাসায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু সালেহ মো. তাজুল আলম।