ঢাকায় দোকানপাট ও বিপণিবিতানে ছুটির নিয়ম আজ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দোকানপাট ও বিপণিবিতান সপ্তাহে দেড় দিন বন্ধ থাকবে। এ নিয়ম কার্যকর হওয়ার কথা আজ শুক্রবার থেকে। তবে প্রচার না থাকায় এটি পুরোপুরি কার্যকর হতে দু-এক দিন সময় লাগতে পারে।আজ প্রথম দিন অঞ্চল-১ এলাকার দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান বন্ধ থাকার কথা। এক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে রাজধানীর সব এলাকায় অর্থাত্ সাতটি অঞ্চলে এ নিয়ম চালু হবে।গতকাল বৃহস্পতিবার কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর ঢাকা মহানগরের দোকানপাট, শপিং মল ও বিপণিবিতানের সাপ্তাহিক ছুটি অঞ্চলভিত্তিক নির্ধারণ করার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানিয়েছে। এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতিকে পাঠানো হয়েছে।এ সম্পর্কে জানতে চাইলে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের প্রধান পরিদর্শক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার অঞ্চল-১ এলাকায় দোকানপাট বন্ধের নতুন সময়সূচি কার্যকর হবে। এক সপ্তাহের মধ্যে রাজধানীর সব এলাকায় নতুন সময়সূচি কার্যকর হবে।ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আলোচনাকালে সাপ্তাহিক বন্ধ দেড় দিনের পরিবর্তে এক দিন করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু আমাদের প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়নি। এখন দোকান মালিক সমিতির পক্ষ থেকে এক দিনের ছুটির জন্য আবার চিঠি দেওয়া হবে।’যানজট নিরসনে রাজধানী ঢাকাকে সাতটি অঞ্চলে ভাগ করে দোকানপাট ও বিপণিবিতান সপ্তাহে দেড় দিন বন্ধের সিদ্ধান্ত হয় ১ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে। তবে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দোকান এ ছুটির আওতায় থাকবে না।অঞ্চল-১: এ এলাকার দোকানপাট শুক্রবার পূর্ণ ও শনিবার আধাবেলা বন্ধ থাকবে। এ অঞ্চলভুক্ত এলাকাগুলো হচ্ছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইরপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চানখাঁরপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।এ অঞ্চলের উল্লেখযোগ্য বিপণিবিতানগুলো হচ্ছে: বাংলাবাজার বইয়ের মার্কেট, ফরাশগঞ্জ কাঠের আড়ত, শ্যামবাজার কাঁচামালের পাইকারি বাজার, বুড়িগঙ্গা সেতু মার্কেট, আলম সুপার মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, কাপ্তান বাজার, ঠাটারীবাজার, রাজধানী সুপার মার্কেট, চকবাজার, মৌলভীবাজার, ইমামগঞ্জ মার্কেট, বাবুবাজার, নয়াবাজার, ইসলামপুরের কাপড়ের বাজার, পাটুয়াটুলী ইলেকট্রনিকস অ্যান্ড অপটিক্যাল মার্কেট, নয়ামাটি অ্যাকসেসরিজ মার্কেট, শরীফ ম্যানসন, ছোট কাটরা ও বড় কাটরা পাইকারি মার্কেট, বেগম বাজার পাইকারি মার্কেট, তাঁতীবাজার, নবাবপুর রোডের ইলেকট্রিক ও মেশিনারিজ মাার্কেট, নর্থ-সাউথ রোডের স্যানিটারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, তাঁতীবাজার, গুলিস্তান হকার্স মার্কেট ও সুন্দরবন স্কয়ার মার্কেট।অঞ্চল-২: রোববার পূর্ণ ও সোমবার আধাবেলা বন্ধ থাকবে। এলাকাগুলো হচ্ছে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।অঞ্চল-৩: বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার আধাবেলা বন্ধ। এলাকাগুলো হচ্ছে ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহাজানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরেরপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশুপার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও নিউমার্কেট।অঞ্চল-৪: মঙ্গলবার পূর্ণ ও বুধবার আধা বেলা বন্ধ। এলাকাগুলো হলো কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া।অঞ্চল-৫: বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার আধাবেলা বন্ধ। এলাকাগুলো হচ্ছে মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর ও আসাদগেট।অঞ্চল-৬: রোববার পূর্ণ ও সোমবার আধাবেলা বন্ধ। এলাকাগুলো হচ্ছে আগারগাঁও তালতলা, কাজীপাড়া, পল্লবী, মিরপুরের একাংশ, কাফরুল, মহাখালী, ডিওএইচএস, সেনানিবাস, গুলশান, বনানী, মহাখালী, নাখালপাড়া ও তেজগাঁও।অঞ্চল-৭: বুধবার পূর্ণ ও বৃহস্পতিবার আধাবেলা বন্ধ। এলাকাগুলো হচ্ছে বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, সাতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত।