ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, খুলনায় জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের নির্দেশে ঢাকা বিভাগীয় কমিশনার এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরী ও খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দীনকে বদলি করা হয়েছে। ওই পদে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে অতিরিক্ত স্বাস্থ্যসচিব জিল্লার রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার এবং আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস প্রকল্পের উপপরিচালক আনিস মাহমুদকে খুলনার জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক আদেশ জারি করে।

আদেশে বলা হয়, শামসুদ্দিন আজাদ চৌধুরীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মেজবাহ উদ্দিনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।