ঢাকায় নির্বাচন দিলেই বুঝবেন ভাটার বেগ কত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের ফলের দিকে ইঙ্গিত করে বিএনপির নেতা মওদুদ আহমদ সরকারের উদ্দেশে বলেছেন, ‘ঢাকায় নির্বাচন দিয়ে দেখুন, তাহলেই টের পাবেন ভাটার টানের বেগ কত!’গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক সংসদ আয়োজিত ‘১/১১ সরকারের টার্গেট এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা বলেন।মওদুদ বলেন, ‘সরকারের ভাটার টান তো শুরু হয়ে গেছে। পৌর নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে চেয়েছে। এ জন্য ঢাকায় নির্বাচন না দিয়ে বাইরে নির্বাচন করেছে। এখন ঢাকায় নির্বাচন দিলেই টের পাবে, এই ভাটার টানের বেগ যে কত মারাত্মক!’দ্রব্যমূল্যের পরিস্থিতি প্রসঙ্গে মওদুদ বলেন, ‘তারা আমাদের সময় বলেছে, আমরা (বিএনপি) সিন্ডিকেট করে দাম বাড়িয়েছি। এখন তাহলে এই সরকারের দলের লোকজন এবং সরকার সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে।’ দেশে এখন লুটপাটের প্রতিযোগিতা চলছে বলেও মন্তব্য করেন মওদুদ। তিনি বলেন, বিএনপি মরেই গেছে ধরে নিয়ে লুটপাটের প্রতিযোগিতায় তারা নিজেরাই মারামারি করছে।আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘সংখ্যালঘু নির্যাতনে খুব পটু’ আখ্যায়িত করে মওদুদ আহমদ বলেন, বিএনপির সময় কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি।জাতীয়তাবাদী নাগরিক সংসদের উপদেষ্টা খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের নেতা এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির নেত্রী শ্যামা ওবায়েদ, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।