ঢাকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান এলাকায় নর্দমার পানিতে ডুবে মিম আক্তার (৭) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে কলাবাগান এলাকার কালভার্ট রোডে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্যমতে, আজ সকালে বৃষ্টির সময় ইসমাইল মিয়ার মেয়ে মিম অন্য শিশুদের সঙ্গে ময়লার স্তূপের কাছে খেলছিল। এর পাশেই বিশাল একটি নর্দমা বৃষ্টির পানিতে টইটম্বুর অবস্থায় ছিল। খেলার একপর্যায়ে পা পিছলে মিম ওই নর্দমায় পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও তার স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মিমকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, লাশ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।