ঢাকায় পৃথক তিনটি হত্যা মামলার আসামি চাঁদপুরে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় পৃথক তিনটি হত্যা মামলার এক পলাতক আসামি চাঁদপুরে গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার তাঁকে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নান্টু ওরফে সবুর খান (৩৭)। তিনি ফরিদগঞ্জের চররামপুর গ্রামের আমিনুল হক চৌকিদারের ছেলে। শুক্রবার রাত নয়টার দিকে ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জি জানান, নান্টুর বিরুদ্ধে ঢাকায় পৃথক তিনটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। গতকাল শনিবার তাঁকে চাঁদপুরের আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন।