প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের প্রথম দিনে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পাঠ্যবই পৌঁছানোর ক্ষেত্রে সরকার সফল হয়েছে। কিন্তু ঢাকাসহ কিছু স্থানে বই বিতরণে নানা ত্রুটি লক্ষ করা গেছে। এ জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল শনিবার এ কথা বলেছেন। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের কৃতী ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বক্তৃতা করেন। তিনি বলেন, শিক্ষার মানই আসল কথা।