সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর টিকাটুলিতে ইত্তেফাক মোড়ের কাছে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক গোলাম হোসেন (৪৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওয়ারি জোনের এসি (ট্রাফিক) মুনতাসির রহমানের ভাষ্য, চালক নিয়ন্ত্রণ হারালে আট নম্বর রুটের বাসটি সড়কদ্বীপে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে বাসের যাত্রী গোলাম হোসেনসহ চারজন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসকেরা গোলাম হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তাঁরা হলেন জালালউদ্দিন (৫৬), শাহিদা বেগম (৪০) ও সুজন (২৮)।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেনও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। বাসটি আটক করা হয়েছে বলে তিনি জানান।