ঢাকায় বিএনপির সমাবেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের ‘দুঃশাসন, সর্বগ্রাসী দুর্নীতি ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের’ দাবিতে আজ রোববার ঢাকায় সমাবেশ করবে বিএনপি।রাজধানীর নয়াপল্টনে বিকেল তিনটায় এ সমাবেশের আয়োজন করা হয়েছে।বিএনপি এককভাবে এ সমাবেশের আয়োজন করেছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেবেন।দলীয় সূত্রে জানা গেছে, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে তরুণ প্রজন্মের টানা আন্দোলনের কারণে বিএনপি তাদের জোটের শরিক জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে আপাতত কোনো কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। ১১ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ১৭ ফেব্রুয়ারি একক কর্মসূচি দিয়ে শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত হয়।উপকমিটির বৈঠক: বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে গতকাল শনিবার ঢাকায় ‘খসড়া উপকমিটি’র এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, শওকত মাহমুদ, সাংসদ রেহানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।