ঢাকায় বিডিআর সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর র্যাব-১০-এর কার্যালয়ে (প্রেষণে) কর্মরত বিডিআর সদস্য নাসিরউদ্দিন আহমেদ (৪৫) গত মঙ্গলবার গভীর রাতে মারা গেছেন।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে র্যাব-১০-এ কর্মরত বিডিআরের হাবিলদার নাসিরউদ্দিন অসুস্থ হয়ে পড়েন। রাত আড়াইটার দিকে নগরের পিলখানার বিডিআর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। গতকাল বুধবার তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, হূদরোগে আক্রান্ত হয়ে বিডিআর সদস্যের মৃত্যু হয়। এ ব্যাপারে নিউমার্কেট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নাসিরউদ্দিনের গ্রামের বাড়ি বরিশালের দক্ষিণ আলেকান্দার খালেদাবাদে।