ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়পুরহাটে কর্মরত ব্যাংক কর্মকর্তার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তৌশিকুল আলম (২৬)। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে রাজধানীর হাতিরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
তৌশিকুলের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর শহরের টিঅ্যান্ডটি মাহল্লায়। তাঁর বাবা মুক্তিযোদ্ধা জামশেদ আলম উপজেলা বিএনপির সভাপতি। তৌশিকুল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জয়পুরহাট শাখায় কর্মরত ছিলেন।
জামশেদ আলম জানান, তাঁরা সপরিবারে ঢাকার হাতিরপুলে তাঁর মেয়ের বাসায় যান। দুপুরে সেখান থেকে তাঁরা মিরপুরে এক আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। তৌশিকুল রিকশা ভাড়া করতে গিয়ে সড়কের পাশে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখান থেকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।