ঢাকায় বিনিয়োগকারীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং (আইএফসি) গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। রাজধানী ঢাকায় বিনিয়োগকারীদের অনশন কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে তারা এই বিক্ষোভ পালন করে। তবে এ নিয়ে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি বলে জানিয়েছেন ডবলমুরিং থানার টহল পুলিশ পরিদর্শক মুন্সি হাফিজুর রহমান। প্রত্যক্ষদর্শী ও বিনিয়োগ-কারীদের সূত্রে জানা যায়, ঢাকায় বিনিয়োগকারীদের ওপর হামলার খবর শুনে গতকাল বেলা দুইটার দিকে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বিনিয়োগকারীরা সিইসি ভবনের সামনে এসে জড়ো হতে থাকেন। পরে আইএফসির আহ্বায়ক আছলাম মোরশেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী, এম এ কাদের, আকবর খান প্রমুখ।