ঢাকায় বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানী ঢাকায় বিশেষভাবে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে বিশেষভাবে বিজিবি মোতায়েন থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের দপ্তর থেকে আজ সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।
একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার পৃথক আবেদন আজ খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এতে দুজনেরই ফাঁসির আদেশ বহাল থাকল।
আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগে খারিজ হওয়ার প্রতিবাদে কাল বৃহস্পতিবার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।