ঢাকায় বৈসাবি শোভাযাত্রা, রমনায় ভাসল ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাবাসী পাহাড়িদের সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে গতকাল শুক্রবার আয়োজন করা হয় পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবির। শোভাযাত্রা ও নানা লোকাচারের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হয়। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ উৎসব পাহাড় ও সমতলের মানুষের মেলবন্ধন হোক। পাহাড়ি মানুষের ন্যায্য অধিকারের লড়াইয়ে সবাইকে শামিল হওয়ার আহ্বানও জানান তিনি।প্রেসক্লাব থেকে শোভাযাত্রা মৎস্য ভবন হয়ে রমনা পার্কে পৌঁছায়। তিন দিনের অনুষ্ঠানের প্রথম দিনটি চাকমারা ‘ফুল বিজু’ ত্রিপুরারা ‘হারি বৈসুক’ নামে অভিহিত করেন। এদিন নদীতে মঙ্গল কামনায় নদীতে বা ছড়ায় (পাহাড়ি ঝরনা বা নদী) ফুল ভাসানোটা রেওয়াজ। এরই অংশ হিসেবে গতকাল রমনার লেকে ফুল ভাসিয়ে দেওয়া হয়।