ঢাকায় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিনের সফরে গতকাল শুক্রবার বিকেলে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শনিবার গ্লোবাল ফোরাম অব মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের নবম বার্ষিক সম্মেলনে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন এম জে আকবর। আজ সকালে এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।