ঢাকায় ভাষা প্রতিযোগ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ঢাকা অঞ্চলের প্রতি-যোগিতা আজ রোববার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ঢাকা ও আশপাশের ছয়টি জেলার এক হাজার ২০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেবে। জেলাগুলো হলো—গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকা।সকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য রফিকুল ইসলাম, কবি নির্মলেন্দু গুণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ভীষ্মদেব চৌধুরী, বিশ্বজিত্ ঘোষ, সৈয়দ আজিজুল হক, সৌমিত্র শেখর, তারিক মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সভাপতি সৌরভ সিকদার, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম, টেলিভিশন ব্যক্তিত্ব আবদুন নূর তুষার ও কথাশিল্পী আনিসুল হক। দিনব্যাপী এ অনুষ্ঠানে পরীক্ষার পাশাপাশি প্রশ্নোত্তর পর্ব ও সংগীতানুষ্ঠান থাকছে। অনুষ্ঠানে শিল্পী অদিতি মহসীন ও মাহমুদুজ্জামান বাবু গান গাইবেন।আয়োজকদের পক্ষ থেকে সকাল সাড়ে আটটায় সব প্রতিযোগীকে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।