ঢাকায় ভুটানের রাজমাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুটানের রাজমাতা শেরিং পেম ওয়াংচুক পাঁচদিনের সফরে আজ সোমবার ঢাকায় এসেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলী) মিজানুর রহমান।
বাংলাদেশ সফরের সময় ভুটানের রাজমাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় জাদুঘরে যাবেন। তিনি ব্র্যাকের পল্লী উন্নয়ন কর্মসূচি থেকে বেসরকারি উন্নয়ন সংস্থার একটি আঞ্চলিক কার্যালয় এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে যাবেন।
আগামী ১৮ মার্চ ভুটানের রাজমাতার ঢাকা ছাড়ার কথা রয়েছে।