ঢাকায় ভুটানের রাজমাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুটানের রাজমাতা শেরিং পেম ওয়াংচুক পাঁচ দিনের সফরে গতকাল সোমবার সকালে ঢাকায় এসেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মিজানুর রহমান।
বাংলাদেশ সফরের সময় ভুটানের রাজমাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় জাদুঘরে যাবেন।
রাজমাতা ওয়াংচুক ভুটানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ডের সভাপতি (ওয়াইডিএফ)। এই সংগঠনটি থেকে ভুটানের বিভিন্ন যুব উন্নয়ন প্রকল্প পরিচালনা ও আনুষঙ্গিক উপকরণ সরবরাহ করা হয়।
এই সফরে ভুটানের রাজমাতা ব্র্যাকের একটি আঞ্চলিক কার্যালয় এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে যাবেন।
১৮ মার্চ ভুটানের রাজমাতা শেরিং পেম ওয়াংচুকের ঢাকা ছাড়ার কথা রয়েছে।