ঢাকায় মহাসমাবেশ সফল করতে খাগড়াছড়িতে বিএনপির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতা ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহামঞ্চদ ইবরাহিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। গতকাল শুক্রবার জেলা বিএনপির কার্যালয়ের সামনে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত ১০ এপ্রিল ঢাকায় মহাসমাবেশ সফল করার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সৈয়দ মুহামঞ্চদ ইবরাহিম মহাজোট সরকারের সমালোচনা করে আরও বলেন, আজ থেকে ১৫ বছর আগে আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছিল। তাদের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। হয়তো সেই তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিতে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। সেটি আলোচনার মাধ্যমে সংশোধন করা যেতে পারে।