ঢাকায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রসচিব অ্যালিসা এয়ার্স পাঁচ দিনের সফরে প্রথমবারের মতো গতকাল রোববার বাংলাদেশে এসেছেন।ঢাকার মার্কিন দূতাবাস গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সফরকালে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্পোদ্যোক্তা ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।সফরকালে এয়ার্স মার্কিন আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) সহায়তায় পরিচালিত সমন্বিত সংরক্ষিত এলাকা সহব্যবস্থাপনা বা আইপিএসি প্রকল্প পরিদর্শনে সিলেট যাবেন। অ্যালিসা এয়ার্স চলতি বছরের আগস্ট মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী সচিব পদে যোগ দেন।