প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনার জন্য গতকাল সোমবার ঢাকায় এসেছেন সে দেশের সরকারের একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার সকালে প্রতিনিধিদলটি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করবে। এরপর বৈঠক করবে এ কাজে দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তাদের সঙ্গে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব গতকাল প্রথম আলোকে বলেন, এবারের আলোচনার ভিত্তিতে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়ে চুক্তি হতে পারে। এরপর কর্মী পাঠানো শুরু হবে। বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়া।