ঢাকায় মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মিয়ানমারের মানবাধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ইয়াংঘি লি রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে এসেছেন। গতকাল রোববার রাতে ছয় দিনের সফরে তিনি ঢাকায় পৌঁছান। আজ সোমবার বিকেলে তিনি রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা গতকাল সকালে প্রথম আলোকে বলেন, সফরকালে ইয়াংঘি লি পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও স্বরাষ্ট্রসচিব কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

ইয়াংঘি লি রোহিঙ্গা শরণার্থী ও মিয়ানমারের অনিবন্ধিত লোকজনের অবস্থা দেখতে ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি কক্সবাজারে নিবন্ধিত শিবির ও অস্থায়ী আবাসস্থলগুলোতে যাবেন। তিনি সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাঁদের এখনকার অবস্থা সম্পর্কে জানবেন। রাখাইনের পরিস্থিতি দেখতে ৯ থেকে ২১ জানুয়ারি মিয়ানমার সফর করেন ইয়াংঘি লি।